সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

১০ ক্যাটাগরির পণ্যে এলসি মার্জিন শিথিল

অর্থ-বাণিজ্য ডেস্ক : টেক্সটাইলের কাঁচামাল সহ ১০ ক্যাটাগরির পণ্যে আমদানি ঋণপত্রের (এলসি) মার্জিন হার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে। আগে এসব পণ্য আমদানিতে ৭৫ শতাংশ এলসি মার্জিন দিতে হতো আমদানিকারকদের।

মঙ্গলবার (২০ জুন) উৎপাদন খাতকে স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের কার্যরত সব ব্যাংকে পাঠিয়েছে।

এলসি খোলার মার্জিন শিথিল করা ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে: টেক্সটাইলের কাঁচামাল, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য; প্লাস্টিক ও প্যাকেজিং আইটেম ও এর কাঁচামাল; চিকিৎসা সংশ্লিষ্ট সরঞ্জাম, আনুষঙ্গিক ও রিএজেন্ট; ইউপিএস বা আইপিএসের যন্ত্রাংশ ও আনুষঙ্গিক পণ্য; নিরাপত্তা সংশ্লিষ্ট পণ্য; নির্মাণ সংশ্লিষ্ট স্থানীয়ভাবে প্রস্তুতকৃত পণ্যের সম্পূরক হার্ডওয়্যার পণ্য, স্টিল শিট, এইচ-বিম ইত্যাদি; কম্পিউটার, ল্যাপটপ ও এর যন্ত্রাংশ; তথ্য-যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট, সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট হার্ডওয়্যার পণ্য এবং যানবাহনের খুচরা যন্ত্রাংশ, টায়ার, টিউব ও এসংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক পণ্য।

ব্যাংক যদি গ্রাহকদের কাছ থেকে কোনো এলসি মার্জিন না নিয়েই পণ্য আমদানি করতে চায়, তাহলে আমদানি করতে পারবেন। তবে অন্য যেসব পণ্য আমদানির ক্ষেত্রে শতভাগ ও ৭৫ শতাংশ এলসি মার্জিন রয়েছে, তা বিদ্যমান থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ