সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

আজ থেকে মিলবে নতুন টাকা, পাওয়া যাবে যেসব ব্যাংকে

অর্থ-বাণিজ্য ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নতুন টাকা পাওয়া যাবে আজ থেকে। রোববার (১৮ জুন) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০ শাখায় নতুন নোট বিনিময় শুরু হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা বা কয়েন গ্রহণ করতে পারবেন।

নতুন নোট পাওয়া যাবে যেসব ব্যাংকের শাখায়

জনতা ব্যাংক লিমিটেড পোস্তগোলা শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, উত্তরা ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবু বাজার শাখা, সিটি ব্যাংকের ইসলামপুর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের নবাবপুর শাখা, ওয়ান ব্যাংকের লালবাগ শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেসক্লাব করপোরেট শাখা, জনতা ব্যাংকের টিএসসি করপোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা, সাউথইস্ট ব্যাংকের করপোরেট শাখা, সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখা, দিলকুশা, শাহজালাল ইসলামী ব্যাংকের ঢাকা প্রধান শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, এনসিসি ব্যাংকের দিলকুশা শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখা, উত্তরা ব্যাংকের বাবু বাজার শাখা, দি সিটি ব্যাংকের মগবাজার শাখা, এনসিসি ব্যাংকের মগবাজার শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখা, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ খিলগাঁও শাখা, অগ্রণী ব্যাংকের রামপুরা টিভি শাখা, এবি ব্যাংকের প্রগতি স্বরণী শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রগতি স্বরণী শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দক্ষিণ বনশ্রী শাখা, ঢাকা ব্যাংকের বনশ্রী এবং নন্দীপাড়া শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, প্রাইম ব্যাংক বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংক বসুন্ধরা শাখা, ব্র্যাক ব্যাংক বনানী শাখা, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ব্যাংক এশিয়া বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, যমুনা ব্যাংক গুলশান কর্পোরেট শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক বিজয়নগর শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, ট্রাস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংক এ্যালিফেন্ট রোড শাখা, সোনালী ব্যাংক জাতীয় সংসদ ভবন শাখা, ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা, মার্কেন্টাইল ব্যাংক ধানমন্ডি শাখা, এনআরবিসি ব্যাংক ধানমন্ডি শাখা, ব্র্যাক ব্যাংক সাত মসজিদ রোড শাখা, যমুনা ব্যাংক লালমাটিয়া শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রায়ের বাজার শাখা, ডাচ্-বাংলা ব্যাংক নিউমার্কেট শাখা, ডাচ্-বাংলা ব্যাংক মিরপুর শাখা, এক্সিম ব্যাংক মিরপুর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংক মিরপুর শাখা, অগ্রণী ব্যাংকের মিরপুর শাখা।

জনতা ব্যাংক রজনীগন্ধা (কচুক্ষেত কর্পোরেট শাখা), সোনালী ব্যাংক ইব্রাহীমপুর শাখা, ন্যাশনাল ব্যাংক উত্তরা শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক উত্তরা মডেল টাউন শাখা, ডাচ্-বাংলা ব্যাংক এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, রূপালী ব্যাংক উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা, সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। ইসলামী ব্যাংক বাংলাদেশ গাজীপুর চৌরাস্তা শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। এনআরবিসি ব্যাংক ভুলতা শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ কাঁচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সাভার শাখা, সাভার। প্রাইম ব্যাংক সাভার শাখা, সাভার। ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ। সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ কর্পোরেট শাখা, মুন্সীগঞ্জ এবং ন্যাশনাল ব্যাংক শ্রীনগর শাখা, মুন্সীগঞ্জ।

সর্বশেষ পাওয়া সংবাদ