সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

২০২৩-২৪ অর্থবছরের ষান্মাসিক মুদ্রানীতি ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক : ২০২৩-২৪ অর্থবছরের ষান্মাসিক (জুলাই-ডিসেম্বর) বা ৬ মাস সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ (১৮ জুন) রোববার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করে। মুদ্রানীতি দেশের আর্থিক ব্যবস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রানীতির মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়ে থাকে।

নতুন মুদ্রানীতি এমন সময়ে আসছে যখন দেশের মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি। এবারের নতুন মুদ্রানীতিতে জানা যাবে, ‘ব্যাংক ঋণের সুদহার বাড়া-কমা, বাজারে টাকার সরবরাহ কেমন থাকবে বা ডলার-সংকট কাটাতে কী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার বোর্ড সভায় নতুন মুদ্রানীতি নীতিগত ভাবে অনুমোদন হয়। এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বেশি জোর দেওয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রানীতির মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। যদিও দেশের অর্থনৈতিক নীতিকে সমর্থন দিয়ে তৈরি করা হয় মুদ্রানীতি। বিনিয়োগ বৃদ্ধি-কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে বিশেষ করে এসএমইতে ঋণ প্রবাহ বাড়ানোর তাগিদ তাদের।

সর্বশেষ পাওয়া সংবাদ