সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

মসলার দাম বেড়েছে, কড়া নজর দিচ্ছি : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘মসলা, আদা ও মাংসের দাম বেড়েছে, সেদিকে আমরা কড়া নজর দিচ্ছি। কিছু মাধ্যম শ্রেণির ব্যবসায়ী আছেন, যারা জিনিসের দাম বাড়ানোর সুযোগ খোঁজেন।’

শুক্রবার (১৬ জুন) বিকালে রংপুর নগরীর চিকলী পার্ক এলাকায় তার বাসভবনে এলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যেসব জায়গায় ভারতীয় পেঁয়াজ এসেছে সেখানে দাম ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি পেঁয়াজের দাম এখনও কমেনি।’

টিপু মুনশি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বাড়ে সে জন্য দেশের প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী অভিযান পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। তবে কোনও কারণে ব্যবসায়ীরা হঠাৎ যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষের কষ্ট হবে। সে কারণে খুব ব্যালেন্স করে এগোতে হয়।’

তিনি বলেন, ‘ভারত থেকে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ এখনও আসা শুরু হয়নি। এখন দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা ডিসট্রিবিউশন সমস্যা। আশা করি দাম কমে আসবে।’

এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘কোরবানির ঈদে মাংসের দাম বাড়বে না। গরিব মানুষের মাংসের সমস্যা হবে না। কারণ যারা কোরবানি দেন তারা গরিবদের মাঝে মাংস বিতরণ করেন।’

আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী মাসে তেল, ডাল ও চিনির পাশাপাশি চালও ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। এক কোটি মানুষ এ সুবিধা পেলেও বাস্তবে ৫ কোটি মানুষ এর সুফল ভোগ করে। পণ্যের দাম কমছে, তবে ধীরগতিতে। এক শ্রেণির ব্যবসায়ীরা এর সুযোগ নিচ্ছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ