সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

তদারকির আওতায় আসছে বৈদেশিক লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকিং চ্যানেলে সব বৈদেশিক লেনদেন এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনলাইন তদারকির আওতায় আনা হচ্ছে। বৈদেশিক লেনদেন সংক্রান্ত তথ্য ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিষ্টেমের (আইসিএমএস) আওতায় সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগ (এফইওডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় করা লেনদেন ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিষ্টেমের মাধ্যমে রিপোর্ট করে থাকে।

তবে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিষ্টেমের ‘মিডিয়াম অব ট্রানজেকশন’ নামে সংযোজিত নতুন ফিল্ডে রিপোর্ট গ্রহণ করা হবে। চলতি বছরের ১ আগস্ট থেকে অনলাইন, পস, এটিএম ও কিউআর কোড সংশ্লিষ্ট লেনদেনগুলো আইসিএমএসের উক্ত ফিল্ডে অন্তর্ভুক্ত করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশের বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় বা প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ