বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

দুইদিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

বেনাপোল প্রতিনিধিঃ টানা দুইদিন বন্ধ থাকার পর আজ বুধবার (১০ মে) সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। 

কাস্টমস সূত্র জানায়, টানা দুইদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত  পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল থেকে পুনরায় সচল হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। বন্দরে যেসব পণ্য প্রবেশ করছে তা দ্রুত খালাশ ও বন্দর থেকে পণ্য খালাশের নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করবে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা বলে জানান তিনি।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসেন কেন্দ্রীয় সরকারের স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে গত সোমবার ও মঙ্গলবার দু‘দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ’র বনগাঁ মহকুমা সহ পেট্রাপোল বন্দর পরিদর্শন শেষ হওয়ায় আজ সকাল থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পেট্রাপোল থানা ও প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বনগাঁর পেট্রাপোল বন্দরে আসেন। এ উপলক্ষে বন্দরে ২ দিন  আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ