শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
অর্থ-বাণিজ্য

ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের ডিসেম্বর মাসে আগের মাস নভেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮.৭১ শতাংশ। যা নভেম্বরে ছিল ৮.৮৫ শতাংশ।

সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ডিসেম্বর মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদে এ তথ্য জানানো হয়।

মূল্যস্ফীতি কমার দিক দিয়ে ডিসেম্বর ছিল টানা চতুর্থ মাস। মূলত সেপ্টেম্বর থেকে ভোক্তামূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়। এর আগে, আগস্টে মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯.৫২ শতাংশে উন্নীত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে দেখা গেছে, ডিসেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭.৯১ শতাংশে। যা আগের মাসে ছিল ৮.১৪ শতাংশ।

তবে, ভোক্তাদের খাদ্যপণ্যের বাইরে অন্যান্য পণ্য কিনতে বেশি ব্যয় করতে হয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে খাদ্যপণ্য বর্হীভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৯৬ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৯.৯৮ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ