বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

দশ মাসে রপ্তানি আয় ৪৫৬৭ কোটি ডলার

অর্ধ-বাণিজ্য ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি খাতে ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। এ সময়ে বরাবরের মত পোশাক থেকে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এ সময়ের রপ্তানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩৮ শতাংশ বেশি।

জুলাই-এপ্রিল সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৩ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ ডলারের। এর মধ্যে নীটপণ্যের রপ্তানি ছিল ২ হাজার ৯৬ কোটি ডলারের এবং ওভেন পণ্য ১ হাজার ৭৬০ কোটি ডলারের। এছাড়া রপ্তানি করে পাট ও পাটজাত পণ্য থেকে ৭৭ কোটি ডলার, কৃষিপণ্য থেকে ৭৪ কোটি ডলার, হিমায়িত মাছ থেকে ৩৭ কোটি ডলার, রাসায়নিক পণ্য থেকে ৩৫ কোটি ডলার এবং প্লাস্টিক পণ্য থেকে ১৭ কোটি ডলার আয় হয়েছে।

একক মাস হিসেবে জুলাইয়ে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

আরও পড়ুন:

তুরস্ক থেকে ৮২.৮৯ টাকা কেজি দরে চিনি কিনছে সরকার

যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানির অনুমোদন পেল একমি ল্যাবরেটরিজ

রিজার্ভ কমে এখন ৩০ বিলিয়ন ডলার

সর্বশেষ পাওয়া সংবাদ