বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানির অনুমোদন পেল একমি ল্যাবরেটরিজ

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটি ওষুধপণ্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসকের (এফডিএ) অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের ফলে পণ্যটি যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি করতে পারবে কোম্পানিটি।

মঙ্গলবার (২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা যায়, একমি ল্যাবরেটরিজের পেশির ব্যথা নিরাময়ক ওষুধ ক্লোরজক্সাজোন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসক। ওষুধটি কোম্পানিটির সলিড ডোজ ইউনিটে (এসডিইউ-ইউনিট ২) উৎপাদন হয়। এ স্বীকৃতি পাওয়ায় তাদের ওষুধপণ্যটি যুক্তরাষ্ট্রের বাজারে রফতানির সুযোগ পাবে কোম্পানিটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) দি একমি ল্যাবরেটরিজের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬৮ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৯ কোটি ৭৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৯ কোটি ১১ লাখ টাকা বা ৫ দশমিক ৭০ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৫৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৮ পয়সায়।

সর্বশেষ পাওয়া সংবাদ