মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
অর্থ-বাণিজ্য

ভারতের ইস্পাত রফতানি লক্ষণীয় মাত্রায় কমেছে

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের ৮ মাসে (এপ্রিল-নভেম্বর) প্রধান বাজারগুলোয় ভারতের ইস্পাত রফতানি লক্ষণীয় মাত্রায় কমেছে। বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা এবং ভারতীয় ইস্পাতের ঊর্ধ্বমুখী দাম রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

ভারতীয় ইস্পাতের সবচেয়ে বড় বাজার ভিয়েতনামে। এছাড়া ইউরোপের মধ্যে সবচেয়ে বড় রফতানি গন্তব্য বেলজিয়াম। ৮ মাসে এসব দেশেও রফতানি আশঙ্কাজনক হারে কমেছে।

ইস্পাত মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, এ সময় ভিয়েতনামে রফতানি ৬২ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৩ হাজার ৩০০ টন। গত বছরের একই সময় দেশটিতে রফতানি করা হয়েছিল ১২ লাখ ৮৬ হাজার টন।

এদিকে এপ্রিল-নভেম্বর পর্যন্ত বেলজিয়ামে রফতানি সর্বোচ্চ কমেছে। দেশটিতে ৩ লাখ ৪৮ হাজার টন পাঠানো হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ কম। ওই সময় ইউরোপের দেশটিতে ৯ লাখ ১৪ হাজার টন ইস্পাত রফতানি করা হয়।

অন্যান্য বড় বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এর মধ্যে ইতালিতে রফতানি ৪৫ শতাংশ কমে ৫ লাখ ৩৩ হাজার ৫০০ টন, সংযুক্ত আরব আমিরাতে রফতানি ৪২ শতাংশ কমে ৪ লাখ ৭২ হাজার ৩০০ টন এবং নেপালে রফতানি ৩৭ শতাংশ কমে ৩ লাখ ৪০ হাজার টনে নেমেছে।

৮ মাসে ভারতের মোট ইস্পাত রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৫৫ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ লাখ টনে। আগের বছরের একই সময় রফতানি করা হয়েছিল ৯৫ লাখ ৩০ হাজার টন।

এদিকে আট মাসে রাশিয়া থেকে ভারতে ইস্পাত আমদানি ৪৬৮ শতাংশ বেড়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। এ সময় ভারতে ২ লাখ ১৮ হাজার টন ইস্পাত আমদানি হয়েছে। যার মূল্য ২৫ কোটি ৩০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে আমদানি হয়েছিল ৩৮ হাজার ৪০০ টন ও মোট মূল্য ছিল ৬ কোটি ১০ লাখ ডলার।

সর্বশেষ পাওয়া সংবাদ