শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : অবশেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগে গুরুত্বপূর্ণ ধাতুটির দর দ্রুতগতিতে বাড়ছিল। বাড়তে বাড়তে গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

হঠাৎ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে গেছে। সেই রেশ না কাটতেই সুইজারল্যান্ডের শীর্ষতম ক্রেডিট সুইস ব্যাংকে ধস নামার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে ব্যাংকিং খাতে সংকট দেখা দিয়েছে।

পরিপ্রেক্ষিতে আর্থিক খাত নিয়ে আরও পরিষ্কার ধারণা চাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বুঝেশুনে বিনিয়োগ করছেন তারা। এতে স্বর্ণে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে ০.৩ শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯১২ ডলার ৪৮ সেন্টে। আগের কার্যদিবসে (বুধবার) বেঞ্চমার্কটির দাম ১ শতাংশের বেশি বেড়েছিল। প্রতি আউন্সের মূল্য নিষ্পত্তি হয়েছিল ১৯২৪ ডলার ৬৩ সেন্টে।

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্যের পতন হয়েছে ০.৮ শতাংশ। আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ১৯১৫ ডলার ১০ সেন্টে। আগের দিন যা ছিল ১৯৩১ ডলার ৩০ সেন্ট।

জিওজিৎ ফিন্যান্সিয়াল সার্ভিসের পণ্য গবেষণা প্রধান হারিশ ভি বলেন, মার্কিন ব্যাংকিং সেক্টর সংকটের পর নিজেদের অর্থ রাখার জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দাম বৃদ্ধির সূত্রপাত ঘটেছে। তবে টেকনিক্যাল কারণে এদিন নিম্নমুখী হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ