শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

৩ বছর পর চালু হলো সোনামসজিদ ইমিগ্রেশন

হাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-মহদিপুর ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম টানা তিন বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হলো।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্টে ফিতা কেটে এই ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রমের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

এ সময় উপস্থিত ছিলেন-সংসদ সদস্য জিয়াউর রহমান, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ফেরদৌসী ইসলাম জেসী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, মহদিপুর স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার দেবাশীষ মুখোপাধ্যায়, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেনসহ অন্যান্যরা।

পরে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের নেতৃত্বে ২৫ জন ব্যবসায়ী ভারতে যান। ইমিগ্রেশন চেকপোস্ট চালু হওয়ায় স্বস্তি ফিরেছে।

উল্লেখ্য যে, ২০২০ সালের ১৫ মার্চ সারাদেশে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় সোনামসজিদ-মহদিপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ