শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশের বেশি

অর্থ-বাণিজ্য ডেস্ক : বিশ্ববাজারে বুধবার ১ শতাংশেরও বেশি বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম । এর আগের দিন যদিও জ্বালানিটির দাম তিন মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল। চীনে গত দুই মাসে অর্থনৈতিক কার্যক্রমে ‍উল্লম্ফন ও অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়ার খবরেই মূলত দাম বেড়েছে। খবর রয়টার্স।

বুধবার চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশটির অর্থনৈতিক কার্যক্রম ছিল গতিশীল। অবকাঠামো খাতে বিনিয়োগ ও পণ্যের ব্যবহার বৃদ্ধি এক্ষেত্রে অনুঘটকের ভূমিকা রেখেছে। মূলত নভেল করোনাভাইরাস প্রতিরোধে নেয়া সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের পর থেকেই অর্থনীতির চাকা গতিশীল হতে শুরু করে। এ দুই মাসে শিল্প উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২.৪ শতাংশ বেড়েছে। খুচরা বিক্রি বেড়েছে ৩.৫ শতাংশ।

এ বিষয়ে জ্বালানি তেলের ব্রোকার প্রতিষ্ঠান পিভিএমের স্টিফেন ব্রেনক বলেন, ‘‌অপরিশোধিত জ্বালানি তেল তার হারানো বাজার ফিরে পাচ্ছে। চীনে ইতিবাচক অর্থনীতির তথ্য ব্যবসায়ীদের জন্য স্বস্তির বাতাস বয়ে আনছে।

আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৫৪ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ৯৯ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৭৬ সেন্ট বা ১.১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭২ ডলার শূন্য ৯ সেন্ট।

এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার উভয় বাজার আদর্শের দাম ৪ শতাংশেরও বেশি কমে গিয়েছিল, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) দেউলিয়া হয়ে যাওয়ার খবরেই বাজারে এমন নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রে আরো কয়েকটি ব্যাংকের দেউলিয়া হয়ে পড়ার আশঙ্কা জ্বালানি তেলের বাজারকে চাপের মুখে ফেলে।

সর্বশেষ পাওয়া সংবাদ