শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

যেসব এলাকায় বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক : দেশের বেশ কিছু এলাকায় ইউপি-পৌরসভা নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃহস্পতিবার (১৬ মার্চ) সব তফসিলি ব্যাংকের শাখা-উপশাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভোটের দিন নির্বাচনী এলাকায় যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।

ভোটারদের ভোটদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও চিঠিতে বলা হয়।

তথ্যমতে, বৃহস্পতিবার (১৬ মার্চ) ৪৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ৭০ ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপনির্বাচন হবে। এ ছাড়া তিনটি পৌরসভায় সাধারণ ও ৬টিতে বিভিন্ন পদে উপনির্বাচন এবং একটি উপজেলা সাধারণ ও দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন উপলক্ষে ১৪ মার্চ (মঙ্গলবার) দিনগত রাত ১২টা থেকে প্রচার বন্ধ রয়েছে। এ ছাড়া নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশের আগে কোনো ধরনের মিছিল, শোভাযাত্রা, পথসভা বা প্রচার চালানো যাবে না।

এ ছাড়া নির্বাচনী এলাকায় এরই মধ্যে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সব ধরনের যন্ত্র চালিত যান চলাচল বন্ধ থাকবে। তবে ইসির অনুমোদিত যানবাহন ও জরুরি যান চলাচল করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ