শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

রমজানের চাহিদার তুলনায় বাজারে বেশি পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসের চাহিদার তুলনায় বাজারে অনেক বেশি পণ্য মজুত আছে। কৃত্রিম উপায়ে কোন ব্যক্তি পণ্যের সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ মজুত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে তিনি প্রচার মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে ইপিবি’র সভাকক্ষে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রিফিংয়ের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে কোন পণ্যের ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই এক সঙ্গে বেশি পণ্য ক্রয়ের প্রয়োজন নেই। ভোক্তাগণ নিজ দায়িত্বে এক সঙ্গে বেশি বা একমাসের পণ্য ক্রয় না করলে বাজারে পণ্যের উপর কোন চাপ পড়বে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, রমজান মাসে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। সঠিক মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক করা হয়েছে। তিনি এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলোর প্রতি আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভোক্তাকে পণ্য বিক্রয়ের রশিদ প্রদান করতে হবে, রশিদ না দেয়ার অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার আইনে বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,আগামীকাল ১৫ মার্চ ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ