শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশকে জাপানের ৯৯১ মিলিয়ন ইয়েন অনুদান

কর্পোরেট সংবাদ ডেস্ক : ‘কারিগরি শিক্ষা সরঞ্জাম উন্নতিকরন প্রকল্প’র জন্য জাপান বাংলাদেশকে ৯৯১ মিলিয়ন জাপানি ইয়েন (আনুমানিক ৭৫.০৯৫কোটি টাকা) অনুদান দেবে।

সোমবার (১৩ মার্চ) এ ব্যাপারে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শের-এ-বাংলা নগরে ইআরডি কার্যালয়ের আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ও জাইকার বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) ও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিটের (ডিএমআই) ল্যাবরেটরির যন্ত্রপাতি আধুনিকায়নের জন্য এই অনুদান ব্যবহার করা হবে। নির্ধারিত প্রযুক্তির (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও কম্পিউটার ) সরঞ্জামাদি স্থাপন এবং ল্যাবরেটরি/ওয়ার্কশপ সংস্কারের জন্য এই অনুদান ব্যবহার করা হবে। উল্লেখিত পলিটেকনিক ইনস্টিটিউটসমুহে এই বিষয়গুলোর শিক্ষক/প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিও এ প্রকল্পের অন্তর্গত।

জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন অংশীদার। বাংলাদেশের উন্নয়নে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সহজ শর্তে ঋণদান ছাড়াও জাপান বাংলাদেশকে মানবসম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষাসহ উল্লেখযোগ্য পরিমাণ অনুদান প্রদান ও বিভিন্ন প্রকল্পে কারিগরি সহায়তা দিয়ে আসছে।

সর্বশেষ পাওয়া সংবাদ