শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়িয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে রাশিয়া।

এ চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক এ মেয়াদ কমপক্ষে আরও চার মাস বাড়ানোর প্রস্তাব করলেও রাশিয়া মাত্র দুই মাস সময় বাড়িয়েছে। খবর আনাদোলুর।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্সেন্ডার কুবরাকোভ সোমবার এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে তৃতীয় দফা সময় বাড়াল রাশিয়া।

আগামী ১৮ মার্চ দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে আর তুরস্কের মধ্যস্থতায় বিশ্বের খাদ্য সংকট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়।

এর পর গত বছরের নভেম্বরে এ চুক্তির মেয়াদ আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়। এবার আরও ৬০ দিন বাড়ল এ চুক্তির মেয়াদ।

সর্বশেষ পাওয়া সংবাদ