শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

দেশে পৌঁছেছে ১৫০০ টন ভারতীয় পেঁয়াজ

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভারত থেকে ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে। রোববার (১২ মার্চ) সন্ধ্যায় প্রায় ৪২টি ওয়াগনের মাধ্যমে এ পেঁয়াজ দেশে পৌঁছেছে।

সোমবার (১৩ মার্চ) আমদানিকৃত পেঁয়াজ খালাসে নিযুক্ত দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রবি হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট রবি হোসেন জানান, আসছে রমজান মাসে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স প্রায় ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি করেছেন।

তিনি আরও জানান, ইনভয়েস অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য ০.১২০ ডলার। পেঁয়াজগুলো দর্শনা বন্দর থেকে যশোর নওয়াপাড়া বন্দরে বুকিং নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান।

সর্বশেষ পাওয়া সংবাদ