শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

ভারতীয় হীরা উৎপাদন কমতে পারে ৪০ শতাংশ

অর্থ-বাণিজ্য ডেস্ক : চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ভারতের হীরা শিল্প খাতটির উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। মূল্যবান ধাতুটির উৎপাদন প্রায় ৪০ শতাংশ কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর দি ইকোনমিক টাইমস।

২০২১ সালের ডিসেম্বরে ভারত মোট ১২৭ কোটি ডলারের হীরা রফতানি করে। ভারতীয় মসৃণ ও কাটা হীরার শীর্ষ ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে চীন। প্রধান ক্রেতা দেশ দুটির মধ্যে উত্তেজনার কারণে ধাতুটির রফতানিও নিম্নমুখী হয়ে উঠতে পারে।

সাম্প্রতিক মাসগুলোয় ভারতে শিল্প খাতটি সবচেয়ে কঠিন সময় পার করছে। মূলত বৈশ্বিক বিক্রির গতি শ্লথ হয়ে পড়ার ধাক্কা এসে লেগেছে ভারতের হীরার বাজারেও।

এ বিষয়ে জেম অ্যান্ড জুয়েলরি এক্সপোর প্রমোশন কাউন্সিলের (জিজেইপিসি) চেয়ারম্যান বিপুল শাহ বলেন, ‘‌আগামী দিনগুলোয় ভূরাজনৈতিক উত্তেজনা কীভাবে শেষ হবে তা আমরা জানি না। যুক্তরাষ্ট্র ও চীন দুটো বাজারই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে কাটা ও মসৃণ হীরা বিক্রির হার কমে এসেছে বলে জানিয়েছেন তিনি।

রফতানি বাজারে শ্লথগতির কারণে গুজরাট প্রদেশের সুরাট শহরের হীরা প্রক্রিয়াকরণ (কাটা ও পরিশোধন) প্রতিষ্ঠানগুলো ৬০ শতাংশ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের কার্যদিবসও কমিয়ে সপ্তাহে চার-পাঁচদিনে নিয়ে আসা হয়েছে।

সাউথ ক্যারোলাইনা উপকূলে একটি সন্দেহভাজন চীনা স্পাই বেলুন ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

সর্বশেষ পাওয়া সংবাদ