শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

রমজানের আগেই এক কোটি পরিবার টিসিবির পণ্য পাবে : বাণিজ্যমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসের আগেই এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে এক কোটি কার্ডধারী স্বল্প আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়ায় আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করতে হবে।

এসময় আগামীতে ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর প্রমুখ।

এর আগে বুধবার (৮ মার্চ) টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। দুই পর্বে চলবে এ কার্যক্রম। প্রথম পর্বের কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ঢাকা মহানগরীসহ সারাদেশে বিক্রয় কার্যক্রম শুরু হবে। ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রথম পর্বে রমজানের পাঁচটি পণ্য কিনতে পারবেন। রমজানে টিসিবি প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা ও খেজুর ১০০ টাকা কেজি দরে বিক্রি করবে।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ