শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

কৃষিপণ্যে রফতানি আয় কমেছে ৩০ শতাংশ

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে চলতি অর্থবছরের (২০২২-২৩) ৮ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কৃষিপণ্যের রফতানি আয় কমেছে ৩০ শতাংশ। এ সময়ে রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৮৯৫.২ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের (২০২১-২২) একই সময়ে এ রফতানি কমার হার ছিল ২৬ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে এ খাত থেকে রফতানি আয় হয়েছে ৬২৩.১৮ মিলিয়ন ডলার।

কৃষিপণ্যের মধ্যে চা, সবজি, মসলা, ফল, শুকনো খাবারের রফতানি আয় নিম্নমুখী। এসব পণ্যে রফতানি আয় কমেছে ১ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। উচ্চপরিবহন খরচ ও কিছু কোম্পানির কারসাজির কারণে রফতানি আয় কমেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ইপিবির তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরের প্রথম ৮ মাসে কৃষিপণ্যে রফতানি আয় হয় ৮৫৩.২ মিলিয়ন ডলার। কৃষিপণ্যের মধ্যে শুকনো খাবার রফতানি হার গত ২ বছরই নিম্নমুখী রয়েছে। গত অর্থবছরের প্রথম ৮ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১১ শতাংশ কমে আয় হয় ১৬৩ মিলিয়ন ডলার। চলতি বছর একই সময়ে তা ২৪ শতাংশ কমে আয় হয়েছে ১৪৪ মিলিয়ন ডলার। এর মধ্যে চা রফতানিতে আয় কমেছে ৮ শতাংশ, সবজিতে ৪৩, ফুলে ৫০ এবং অন্যান্য খাতে ৪৬ শতাংশ রফতানি আয় কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ