শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

আজ থেকে ভর্তুকি মূল্যে মিলবে টিসিবির খাদ্যপণ্য

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে ঢাকাসহ সারাদেশে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে।

এদিন রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (৮ মার্চ) টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। দুই পর্বে চলবে এ কার্যক্রম। প্রথম পর্বের কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ঢাকা মহানগরীসহ সারাদেশে বিক্রয় কার্যক্রম শুরু হবে। ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রথম পর্বে রমজানের পাঁচটি পণ্য কিনতে পারবেন। রমজানে টিসিবি প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা ও খেজুর ১০০ টাকা কেজি দরে বিক্রি করবে।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ