শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় ৮ ‍মাসে রাজস্ব ঘাটতি ৩২৯ কোটি টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব ঘাটতি অব্যাহতভাবে বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এ বন্দরে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি পড়েছে ৩২৯ কোটি টাকার বেশি।

পণ্য আমদানিতে নানা ধরনের বিধিনিষেধ, বৈষম্য, ডলার সংকটের কারণে ব্যাংকগুলোর ঋণপত্র না খোলাসহ নানা কারণে আমদানি নিম্নমুখী। মূলত এ কারণেই রাজস্ব ঘাটতি দেখা দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৮ মাস পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৭০৯ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে জুলাই মাসে ৬৬ কোটি ১৫ লাখ, আগস্টে ৮৪ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৯৬ কোটি ৬৯ লাখ, অক্টোবরে ১০০ কোটি ৮৮ লাখ, নভেম্বরে ৯৮ কোটি ৫৬ লাখ, ডিসেম্বরে ৮৪ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ১০৩ কোটি ৯৮ লাখ এবং ফেব্রুয়ারিতে ৭৪ কোটি ৮২ লাখ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সে অনুযায়ী, ৮ মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৮০ কোটি ৭১ লাখ টাকা। এর মধ্যে জুলাই মাসে ৪৪ কোটি ৭৪ লাখ, আগস্টে ৫৫ কোটি ২ লাখ, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৬০ লাখ, অক্টোবরে ৪০ কোটি ৯৫ লাখ, নভেম্বরে ৪২ কোটি ৮ লাখ, ডিসেম্বরে ৩৯ কোটি ৯১ লাখ, জানুয়ারিতে ৪৫ কোটি ৭৬ লাখ ও ফেব্রুয়ারিতে ৫৭ কোটি ৪৭ লাখ টাকার ঘাটতি দেখা দেয়। মোট ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৩২৯ কোটি ১ লাখ টাকায়।

সূত্রটি আরো জানায়, গত অর্থবছরের প্রথম আট মাসে এ বন্দরে রাজস্ব আদায় হয় ৪৮২ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসাবেও চলতি অর্থবছরের প্রথম আট মাসে ১০১ কোটি ৭২ লাখ টাকার ঘাটতি রয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, ‘‌চলতি অর্থবছরের শুরু থেকেই ব্যবসা-বাণিজ্যে মন্দা যাচ্ছে। এ কারণে রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। কোনোভাবেই ঘাটতি কমছে না। এর মধ্যে করোনা-পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ব্যাংকে এলসি জটিলতা অন্যতম।’ সামনের চার মাসে ব্যবসা ভালো হলে ঘাটতি কমবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ