শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : বিশ্ববাজারে সোমবার কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। চীনের অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে কম প্রবৃদ্ধির আভাস ও বিনিয়োগকারীদের সাবধানতা অবলম্বনের কারণেই পণ্যটির বাজারদর নিম্নমুখী। খবর রয়টার্স।

আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৭১ সেন্ট বা ০.৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ ডলার ১২ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৯ সেন্ট বা ০.৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৯ ডলার শূন্য ৯ সেন্ট।

ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা ও জ্বালানি পণ্যের বাজার বিশ্লেষক ভান্ডানা হারি জানান, চীনের অর্থনীতিকে কেন্দ্র করে জ্বালানি তেলের বাজারে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দেশটির অর্থনীতি করোনাভাইরাসের ধাক্কা সামলে ওঠায় চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার প্রত্যাশার চেয়ে কম অর্থনৈতিক প্রবৃদ্ধির আশঙ্কাও রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ