শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

গেদে-দর্শনা স্থলবন্দর চালু, সুদিনের আশায় ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৩ বছর পর ফের খুলে দেওয়া হয়েছে গেদে-দর্শনা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। এর ফলে এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশি পর্যটকরা ফের ভারতে প্রবেশ করতে পারবেন।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে গেদে-দর্শনা স্থলবন্দরে সবধরনের ভিসাপ্রদান বন্ধ রাখা হয়। পরে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু করা হলেও ২০২১ সালের ৫ ডিসেম্বর থেকে তা ফের বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে প্রায় ৩ বছর ভারতীয়রা যাতায়াত করতে পারলেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারেননি।

অবশেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়, সেখানে গেদে-দর্শনা সীমান্তটি ফের চালু করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এরপরেই গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয় ইমিগ্রেশন চেকপোস্ট।

গেদে স্থলবন্দর কর্মকর্তা অজয় নারায়ণ রায় জানান, ভারত সরকারের পক্ষ থেকে গত ২৮ ফেব্রুয়ারি আমাদের কাছে একটি নোটিশ এসেছে। এটি সরকারিভাবে পাইনি, কেবল হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২০ সালের ১৪ মার্চ এই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটি ফের খুলে দেওয়ার নির্দেশ এসেছে। আমরা সীমান্ত চালু করতে প্রস্তুত। আমাদের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অবশেষে সীমান্তের বাধা দূর হওয়ায় একদিকে যেমন খুশি পর্যটকরা। তেমনি উচ্ছ্বাসিত মানি এক্সচেঞ্জ ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্থলবন্দরের ওপর নির্ভরশীল ব্যক্তিরাও।

গেদে-দর্শনা দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গাবাসীদের ভারতে, বিশেষ করে কলকাতা ভ্রমণ অত্যন্ত সহজ এবং খরচও কম।

রবিন এক বাংলাদেশি যাত্রী জানান, এখানে ভিসা দেওয়া বন্ধ থাকায় আমাদের প্লেনে বা অন্য সীমান্ত দিয়ে যেতে হতো। সেক্ষেত্রে খরচ অনেক বেশি হতো। কিন্তু এই সীমান্ত চালু হওয়ায় অনেক কম খরচে যেতে পারছি।

সর্বশেষ পাওয়া সংবাদ