শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম

অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। গেলো সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণে দাম বেড়েছে প্রায় ৫০ ডলার। এর প্রভাবে দেশের স্বর্ণের বাজারেও বড় ধরনের মূল্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাজুস।

বাজুস সূত্রে জানা গেছে, এই সপ্তাহেই বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করবে এবং স্বর্ণের দাম পুন:নির্ধারণ করবে।

গত সপ্তাহের শুরুতে এক আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮১০ ডলার। সপ্তাহ শেষে সেটি দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৫ দশমিক ২৫ ডলারে। অর্থাৎ এক সপ্তাহে দাম বেড়েছে আউন্স প্রতি ৪৫ দশমিক ২৫ ডলার।

এর আগে বিশ্ববাজারে এক মাস ধরে টানা দরপতন হয়েছে স্বর্ণের। এতে গেলো মাসে প্রতি আউন্স সোনার দাম ১৩৫ ডলার কমে গিয়েছিল। তবে তার আগে টানা ছয় দফা দেশের বাজারে সোনার দাম বেড়েছিল।

চলতি বছরের ১৫ জানুয়ারি দাম বাড়ানোর পর এক ভরি সোনা কিনতে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকায়। এটিই দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিলো।

সর্বশেষ পাওয়া সংবাদ