শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

ফেব্রুয়ারিতে ৪৬৩ কোটি ডলারের পণ্য রপ্তানি

নিজস্ব প্রতিবেদক : জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও রপ্তানি আয়ে বইছে সুবাতাস। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পণ্য রপ্তানি হয়েছে ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ফলে ২০২২ সালের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ৩৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা শতকরা হিসেবে ৭.৮১ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের মাস জানুয়ারিতে ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় ২৮ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার বেশি রপ্তানি আয় বেড়েছে। যা শতাংশের হিসেবে বেড়েছিল ৫.৮৯ শতাংশ। এর পরে গত অক্টোবর মাসে রপ্তানি আয় কমার পর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ মাসে বাড়ল রপ্তানি আয়।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আয় হয়েছিল ৪২৯ কোটি ৪৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। শতাংশের হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারির তুলনায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ৭.৮১ শতাংশ।

২০২২ সালের তুলনায় রপ্তানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে ৩.৬৮ শতাংশ কমেছে রপ্তানি আয়। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৪৮০ কোটি ৭০ লাখ ডলার। আর রপ্তানি হয়েছে ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ডলার।

ফলে চলতি অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৮ মাসে রপ্তানি আয় হয়েছে ৩৭০৭৭.৬৮ মিলিয়ন মার্কিন ডলার। যা ২০২১-২২ অর্থবছরে ছিল ৩৩৮৪৩.৪৫ মিলিয়ন ডলার। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ৩২৩৪.২৩ মিলিয়ন ডলার রপ্তানি আয় বেড়েছে। যা শতাংশের হিসেবে আগের বছরের চেয়ে বেড়েছে ৯.৫৬ শতাংশ।

তবে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬৬.৩২ মিলিয়ন মার্কিন (ইউএস) ডলার কমেছে রপ্তানি আয়।

সর্বশেষ পাওয়া সংবাদ