বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

ফেব্রুয়ারিতে ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি তেল উত্তোলন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : ফেব্রুয়ারিতে ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি তেল উত্তোলন জানুয়ারির তুলনায় দৈনিক দেড় লাখ ব্যারেল করে বেড়েছে। জোটের সদস্য দেশ নাইজেরিয়ার সরবরাহ ঘুরে দাঁড়ানোয় ইতিবাচক দিকে মোড় নিয়েছে উত্তোলন। বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

ওপেকের মিত্র জোট ওপেক প্লাস জ্বালানি তেলের বৈশ্বিক বাজার নিয়ন্ত্রণে রাখতে গত বছরের শেষ দিকে উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। সে লক্ষ্যমাত্রা মেনেই সদস্য দেশগুলো উত্তোলন কার্যক্রম পরিচালনা করছে।

ফেব্রুয়ারিতে ওপেকের মোট দৈনিক উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ব্যারেলে। যদিও গত বছরের সেপ্টেম্বরের তুলনায় উত্তোলন এখনো দৈনিক সাত লাখ ব্যারেল কম।

নাইজেরিয়া লম্বা সময় ধরেই জ্বালানি নিরাপত্তা ও প্রধান উত্তোলন অঞ্চলগুলোয় চুরি ঠেকাতে লড়াই করে যাচ্ছে। নানা পদক্ষেপের সুফল মিলেছে গত মাসে। এ সময় দেশটি আগের মাসের তুলনায় বাড়তি জ্বালানি তেল রফতানি করেছে। যদি আফ্রিকার শীর্ষ উত্তোলক দেশটি গত মাসেও ওপেকের বেঁধে দেয়া উত্তোলন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

নভেল করোনাভাইরাস মহামারীর প্রকোপ শিথিল হওয়ায় গত বছরের বেশির ভাগ সময়জুড়ে উত্তোলন বাড়ায় ওপেক প্লাস। আন্তর্জাতিক বাজারে দাম পড়ে যাওয়ায় জোটভুক্ত উত্তোলকরা লোকসানের মুখে পড়েন। এতে নভেম্বরে উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। ২০২০ সালের পর প্রথম এত বড় পরিসরে উত্তোলন কমানোর পথে হাঁটতে শুরু করে জোটটি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ