বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
advertisement
অর্থ-বাণিজ্য

হিলিতে কেজিতে ৬০ টাকা কমেছে রসুনের দাম

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বাজারে রসুনের সরবরাহ বেড়েছে ব্যাপক হারে। এতে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে রসুনের দাম কমেছে কেজিতে ৫০-৬০ টাকা।

জানা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি রসুন ১৪০-১৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৯০-১০০ টাকায় নেমেছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের ৭ মাসে বন্দর দিয়ে ৪৯টি ট্রাকে ১ হাজার ২৯১ টন রসুন আমদানি হয়েছে। ভারত থেকে প্রতি টন রসুন ৪০০-৫০০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে, যা কাস্টমসে শুল্কায়ন করা হচ্ছে ১ হাজার ৪১০ ডলার মূল্যে। অর্থাৎ প্রতি কেজিতে ১১ টাকার মতো শুল্ক পরিশোধ করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘‌বন্দর দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি রসুনও আমদানি হচ্ছে। এতে বন্দর থেকে সরকারের রাজস্ব আহরণ বাড়ার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয়ও বেড়েছে।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘‌কেউ যেন কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সেজন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ