বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

কর্পোরেট ডেস্ক : একমাস দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। গত একমাসে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৩৫ ডলার কমেছে। আর চলতি সপ্তাহের প্রথম ৩ কার্যদিবসে ২০ ডলারের বেশি বেড়েছে প্রতি আউন্স স্বর্ণের দাম।

বুধবার (১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৩ ডলারে। অর্থাৎ দেশের বাজারে দাম কমানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২৩ ডলার বেড়ে গেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের মধ্যেই দেশে দুই দফা দাম কমানো হয়েছিল। চলতি বছরের ১৫ জানুয়ারি দাম বাড়ার মাধ্যমে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় ৯৩ হাজার ৪২৯ টাকা। পরে ফেব্রুয়ারিতে দুই দফায় কিছুটা কমে স্বর্ণের দাম।

দেশের বাজারে স্বর্ণের দাম যখন কমানোর ঘোষণা দেওয়া হয় সেই সময় বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৮১০ ডলার।

সবশেষ গত ২৬ ফেব্রুয়ারি ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯১ হাজার ৯৬ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমে ৭৪ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৬৯৮ টাকা কমে ৬২ হাজার ১৬৯ টাকা দাম নির্ধারণ করা হয়।

স্বর্ণের দামের বিশ্ববাজারের চিত্র পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৮২৪ ডলার। নতুন বছর ২০২৩ সালের প্রথম মাস জানুয়ারিতে দফায় দফায় স্বর্ণের দাম বাড়ে। এতে ফেব্রুয়ারির প্রথমদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯৫০ ডলারে উঠে যায়। এরপর থেকেই স্বর্ণের দাম কমতে শুরু করে। গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ১ হাজার ৮১০ ডলার।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ