সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
আইএআইএলসি প্রেসটিজ পুরস্কার পেল আল-আরাফাহ ইসলামী ব্যাংক নতুন রাষ্ট্রপতি : জুলাই অভ্যুত্থান প্রজন্মের প্রত্যাশা লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আনোয়ারায় ‘চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭ যমুনা ব্যাংকের ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
advertisement
অর্থ-বাণিজ্য

১ মাসে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম

কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তবে তা এখনও গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বৃদ্ধি পেয়েছে ০.৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৪০ ডলার ৯৪ সেন্টে।

আগের কার্যদিবসে বুধবার (১৫ ফেব্রুয়ারি) যার দাম ছিল ১৮৩৫ ডলার ৮১ সেন্ট। বিগত ১ মাসের মধ্যে যা সর্বনিম্ন।

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ০.৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৮৫০ ডলার ২০ সেন্টে। আগের দিন যা ছিল ১৮৪৫ ডলার ৩০ সেন্ট।

জিওজিৎ ফিন্যান্সিয়াল সার্ভিসের পণ্য গবেষণার প্রধান হারিশ ভি বলেন, যুক্তরাষ্ট্র অর্থনীতির ইতিবাচক তথ্য প্রকাশ করেছে। দেশটির মুদ্রা ডলারের দাম বাড়ছে। ফলে স্বর্ণের দরপতন ঘটছে। ৫ সপ্তাহের মধ্যে মূল্যবান ধাতুটির মূল্য সর্বনিম্নে নেমে গিয়েছিল।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি বেড়েছে। এতে বোঝা যায়, দেশটির অর্থনীতি স্থিতিশীল আছে। কারণ, আগের টানা ২ মাস তা কমে।

তবে একই মাসে মার্কিন মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। সেটা নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে ইউএস কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এমনটা হলের ডলারের দাম বাড়বে। আর স্বর্ণের দর কমবে।

সর্বশেষ পাওয়া সংবাদ