সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
আইএআইএলসি প্রেসটিজ পুরস্কার পেল আল-আরাফাহ ইসলামী ব্যাংক নতুন রাষ্ট্রপতি : জুলাই অভ্যুত্থান প্রজন্মের প্রত্যাশা লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আনোয়ারায় ‘চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭ যমুনা ব্যাংকের ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
advertisement
অর্থ-বাণিজ্য

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে ২ দিন। ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে এ বন্ধের ঘোষণা দেওয়া হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার এ দু’দিন ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ