সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
2nd Quarter Un-Audited Financial Statements of FAS Finance & Investments Ltd. আইএআইএলসি প্রেসটিজ পুরস্কার পেল আল-আরাফাহ ইসলামী ব্যাংক নতুন রাষ্ট্রপতি : জুলাই অভ্যুত্থান প্রজন্মের প্রত্যাশা লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আনোয়ারায় ‘চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭ যমুনা ব্যাংকের ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় ৭ মাসে ৩১১ কোটি টাকা রাজস্ব ঘাটতি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি অর্থবছরের শুরু থেকে রাজস্ব ঘাটতি দেখা গেছে। সবশেষে গত মাসেও বন্দরটিতে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম রাজস্ব আদায় হয়েছে।

বন্দরসংশ্লিষ্টরা বলছেন, কভিড মহামারী-পরবর্তী সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানা ধরনের বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে দেশের বাণিজ্যে। তারই রেশ ধরে ভোমরা স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রমেও মন্দা দেখা দিয়েছে। তবে সিঅ্যান্ডএফ নেতাদের দাবি, এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি করতে দেয়া হয় না। এ বৈষম্যের কারণেই রাজস্ব ঘাটতির পরিমাণ বাড়ছে।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৬৩৪ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে মাসভিত্তিতে জুলাইয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৬৬ কোটি ১৫ লাখ, আগস্টে ৮৪ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৯৬ কোটি ৬৯ লাখ, অক্টোবরে ১০০ কোটি ৮৮ লাখ, নভেম্বরে ৯৮ কোটি ৫৬ লাখ, ডিসেম্বরে ৮৪ কোটি ১২ লাখ এবং জানুয়ারিতে ১০৩ কোটি ৯৮ লাখ টাকা।

গত ৭ মাসে এ লক্ষ্যমাত্রার অর্ধেকের চেয়ে কিছু বেশি রাজস্ব আদায় হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৩২৩ কোটি ২৪ লাখ। যেখানে জুলাইয়ে ৪৪ কোটি ৭৪ লাখ, আগস্টে ৫৫ কোটি ২ লাখ, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৬০ লাখ, অক্টোবরে ৪০ কোটি ৯৫ লাখ, নভেম্বরে ৪২ কোটি ৮ লাখ, ডিসেম্বরে ৩৯ কোটি ৯১ লাখ এবং জানুয়ারিতে আদায় হয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব। সে হিসেবে লক্ষ্যমাত্রায় ঘাটতি রয়েছে ৩১১ কোটি ৭৫ লাখ টাকা।

এর আগের অর্থবছরের প্রথম ৭ মাসে এ বন্দরে রাজস্ব আদায় হয়েছিল ৪২০ কোটি ২ লাখ টাকা। সে হিসাবেও চলতি অর্থবছরের একই সময় পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে।

চলতি অর্থবছরের সাত মাস পার হলেও সামনে রয়েছে আরো পাঁচ মাস। এ সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যাশা করা হচ্ছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ