সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আনোয়ারায় ‘চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭ যমুনা ব্যাংকের ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট শাপলা চত্বর হত্যাকাণ্ড - শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
advertisement
অর্থ-বাণিজ্য

ডিসেম্বরে কার্ডে ৬৩৯ কোটি টাকার বৈদেশিক মুদ্রার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : কার্ডে বিদেশি মুদ্রার লেনদেন বাড়ছে ব্যাপকহারে। ডলারের সংকটের মধ্যেও ডিসেম্বর মাসে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। সদ্য বিদায়ী ২০২২ সালের ডিসেম্বরে কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন হয় ৬৩৯ কোটি টাকা। এর আগের বছর ২০২১ সালের একই মাসে এর পরিমাণ ছিলো ২৫০ কোটি টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় কার্ডে বিদেশি মুদ্রার লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২২ সালে কার্ডে ৫ হাজার ১১৯ কোটি টাকার বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছিলো। গত বছরের জানুয়ারি মাসে কার্ডে লেনদেন হয়েছিলো ২১৯ কোটি টাকার বিদেশি মুদ্রা। এরপরের দশ মাসে (ফেব্রুয়ারি-নভেম্বর) লেনদেন হয়েছিলো ৪ হাজার ২৬০ কোটি টাকা। এরপরে বছরের সর্বশেষ মাস ডিসেম্বরে লেনদেন হয় ৬৩৯ কোটি টাকা।

এদিকে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক তার কার্ডে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারবেন। এছাড়া নগদ ও কার্ডে দুই ভাবেই গ্রাহকদের কাছে ডলার বিক্রি করে ব্যাংক।

দেশে অনেক আগেই ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা লেনদেনের অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২০ সালের জুনে ব্যাংকগুলোকে গ্রাহকদের হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যুর অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ