শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

পাসপোর্টের ডলার এনডোর্সমেন্ট জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে

নিজস্ব প্রতিবেদক : বিদেশ ভ্রমণে এক পাসপোর্টের বিপরীতে অধিক ডলার নেওয়ার সুবিধা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের পূর্বের পাতায় কোন ব্যাংক থেকে কত ডলার এনডোর্সমেন্ট করা হয়েছে তা বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিস্টেমে এন্ট্রি দিতে হবে।

একই ব্যক্তি যাতে নির্ধারিত পরিমাণের বেশি ডলার এনডোর্সমেন্ট করার সুযোগ না পান এবং বেশি ডলার বিদেশে না নিয়ে যেতে পারেন সেজন্য নগদ, কার্ড বা অনলাইনে যাচাই করা হবে কোন সময়ে কত ডলার খরচ করেছেন ওই ব্যক্তি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট অবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ওই পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মানিটারি সিস্টেম বা ইন্টারন্যাশনাল কার্ড মানিটারি সিস্টেম বা অনলাইন মানি চেঞ্জার মানিটারি সিসটেমে যাচাই করে বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট করবে। যাতে পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের বিপরীতে একই পঞ্জিকা বর্ষে ব্যয়কৃত মুদ্রার পরিমাণ যাচাই করা যায়।

এই নির্দেশনা শিগগিরই কার্যকর হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ