শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২২ হাজার ১১২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১২৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩০ লাখ ৩০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে জুলাই মাসের প্রথম ১৮ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক মাধ্যমে এসেছে ১৮ কোটি ৪০ লাখ ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার এসেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ