মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী - ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার বন্ধ নয়, ডিজিটাল নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, লাইভে যা বললেন সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড় মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩
advertisement
অর্থ-বাণিজ্য

মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) বুধবার (১৩ মে) একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা বিআরপিডি সার্কুলার নং-১০ অনুযায়ী, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিকভাবে মেয়াদোত্তীর্ণ হলে চলমান ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ বিলম্ব সুদ আরোপের সুযোগ ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একই ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ বিলম্ব সুদ আরোপ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিআরপিডি সার্কুলার নং-১০/২০২৪-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং এর আওতায় ইতোমধ্যে গৃহীত কার্যক্রম বৈধ বলে গণ্য হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ