মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী - ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার বন্ধ নয়, ডিজিটাল নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা
advertisement
অর্থ-বাণিজ্য

মে মাসের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯.১ শতাংশ

চলতি অর্থবছরের মে মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৯.১ শতাংশ বেড়ে ১ হাজার ২৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলার।

রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংক সর্বশেষ এ তথ্য জানিয়েছে। 

কর্মকর্তারা জানান, বৈদেশিক আয়ে ধারাবাহিক স্থিতিশীলতা এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির ফলে রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ মে পর্যন্ত প্রবাসীরা ৩০ হাজার ৩৬২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৫ হাজার ৪০১ মিলিয়ন মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ