শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি সদস্য বরখাস্ত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ভিডবলিউবি কার্ডের চাল বিতরণে অনিয়ম অভিযোগের তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬নং সাগরনাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য হারিছ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ(ইউপি-১ শাখা)এর সিনিয়র সহকারী-সচিব পূরবী গোলদার কর্তৃক গত ১লা এপ্রিল স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়- ইউপি সদস্য হারিছ উদ্দিনের বিরুদ্ধে ২০২৩-২৪ চক্রের ভিডবলিউবি কার্ডের চাল বিতরণ অনিয়মের অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ)আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, মৌলভীবাজার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

ইউপি সদস্য হারিছ উদ্দিনের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। তার দ্বারা সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় উল্লেখিত সদস্যকে স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ