বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
জাতীয়

নভেম্বর-ডিসেম্বরে নয়

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে নভেম্বর ও ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো সুযোগ দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে শিক্ষার্থীদের সমস্যা না করে জানুয়ারিতে ভোট আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

নির্বাচন কমিশনার বলেন, পাবলিক পরীক্ষার শিডিউল এড়িয়ে পরবর্তী সময়ে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, কমিশন তা নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা করছে। মূলত বার্ষিক পরীক্ষা থাকার কারণেই নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না। আশা করি, জানুয়ারি থেকেই এই নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যাবে।

কমিশনের সিদ্ধান্ত বদলের কারণ ব্যাখ্যা করে ইসি আনোয়ারুল বলেন, আমরা প্রাথমিকভাবে একটি সম্ভাব্য তারিখ বিবেচনা করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। আবার বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম পিছিয়ে যাওয়ার মতো বাস্তবতাও তৈরি হয়েছে। তাই নির্বাচন আয়োজনে রমজান, ঈদ, দুর্গাপূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সামগ্রিক বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করছে ইসি।

সরকারের কোনো প্রভাবে নির্বাচনের তারিখ পিছানো হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার স্পষ্টভাবে বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বরং বাস্তবতা, আইনি বাধ্যবাধকতা ও সংবিধানের আলোকেই কমিশন সঠিক সিদ্ধান্ত ও সময়সূচি নির্ধারণ করে থাকে।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ