শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চিত্রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় চিত্রা নদীতে গোসল করতে নেমে রাজ শেখ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার বরাশুলা গ্রামে চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ রাজ শেখ বরাশুলা গ্রামের মো.সাইফুর রহমানের ছেলে ও স্থানীয় বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার আছরের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে রাজ। পরে সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী চিত্রা নদীতে সঙ্গীদের সাথে নিয়ে গোসল করতে নামে। তখন নদীতে তীব্র স্রোত থাকায় রাজকে টেনে নিয়ে যায়। এসময় রাজের সঙ্গী ও আশপাশ থেকে স্থানীয়রা এসে নদীতে নেমে খোঁজখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধার অভিযান চালায়।

এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা নিশ্চিত হয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল রাত ১০ টার দিকে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে তার সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন:

নড়াইলে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহজাদপুরে পুকুর থেকে লাশ উদ্ধার

▐ সর্বশেষ পাওয়া সংবাদ