শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শেরপুরে ১ হাজার ২৯২ বস্তা চোরাই চিনি উদ্ধার

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধারসহ মো. রুহুল আমিন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ সোমবার রাতে আটক রুহুল আমিনের বাড়িসহ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আসা ওই চিনি উদ্ধার করা হয়। আটক রুহুল আমিন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানি এলাকার শের আলীর ছেলে।

পুলিশ জানায়, নালিতাবাড়ী দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চোরাই চিনি বাংলাদেশে ঢুকছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ ও নালিতাবাড়ী থানা-পুলিশ।
পরে চিনি চোরাচালানের সাথে জড়িত রুহুল আমিনের বাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় থাকা গোডাউন থেকে মোট ১ হাজার ২৯২ বস্তা চোরাই চিনি উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় রুহুল আমিনকে। উদ্ধার চিনির পরিমাণ প্রায় ৬২ টন এবং এগুলোর বাজার মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা হবে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা জানান, এই চোরাচালানের সাথে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছেন। আমরা গ্রেপ্তার রুহুল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি। আশা করছি তার মাধ্যমে আমরা আরও তথ্য পাব। ওই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি শেরপুরের সীমান্ত দিয়ে চিনিগুলো আসছে না। আসছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে। তবে শেরপুরকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে স্টোর প্লেস হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমরা সেটি প্রতিরোধেও কাজ করছি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ