শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধুমালা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) ২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

নিহত মধুমালা আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল আক্তারের স্ত্রী।

এর আগে অনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা গেছে, সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে একটি ট্রাক ওভারটেক করতে যায়। এসময় ট্রাকের পিছনে বেধে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় মধুমালার একটি পিষ্ট হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুর আনুমানিক ২ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জান্নাত উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ