শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শাহজাদপুরে পুকুর থেকে লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে এক আদিবাসী বাগদীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশটি পৌর এলাকার বাগদিপাড়ার আদিবাসী বাগদী দুলাল রায় এর ছেলে জীবন রায়ের (৩৫) বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৪ মে) দুপুরে দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে শিশু কিশোরেরা গোসল করতে নামলে লাশটি তাদের পায়ে বাঁধে। এ সময় শিশুকিশোরদের চিৎকার চেচামেচিতে এলাকার মানুষজন লাশটি উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।’

নিহতের স্বজনেরা জানান, জীবন গোসল করতে পুকুরে গিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় আদিবাসী বাগদী পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ