সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

গাংনীতে সড়ক দুর্ঘটনা নিহত ১

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর ভাটাপাড়া ইকোপার্ক নামক স্থানে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জিন্নাতুজ্জামান চঞ্চল (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত চঞ্চল গাংনীর চৌগাছা পশ্চিম পাড়ার রকিবুজ্জামানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্নাতুজ্জামান চঞ্চলসহ ৬জন যাত্রী একটি ইজিবাইকে করে ধলা মোড় থেকে গাংনীর দিকে আসছিলেন। ইজিবাইকটি ভাটপাড়া ইকোপার্কের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সামনা সামনি ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে মুসড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মারাত্মক আহত হয় জিন্নাতুজ্জামান চঞ্চল। সহযাত্রী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া ইয়াসমীন পাপড়ি তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ