শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় চার মাদ্রাসায় কেউ পাশ করেনি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রত্যান্ত অঞ্চলের চারটি মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। এতে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- এ্যালংজানি দাখিল মাদ্রাসা, হাজী আহমেদ আলী দাখিল মাদ্রাসা, বড় কোয়ালিবেড় দাখিল মাদরাসা ও বগুড়া দাখিল মাদরাসা।

এ বছর দাখিল পরীক্ষায় এ্যালনংজানি দাখিল মাদ্রাসার ১২ জন শিক্ষার্থী, হাজী আহমেদ আলী দাখিল মাদ্রাসার ১৪ জন শিক্ষার্থী, বড় কোয়ালিবেড় দাখিল মাদরাসা থেকে ১২ জন ও বগুড়া দাখিল মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে। ফেলকৃত প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে যোগাযোগ করে জানা যায় এমন ফলাফলে তারা লজ্জিত। ভবিষতে সজাগ থাকবেন।

উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামছুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের দাখিল পরীক্ষায় শতভাগ ফেল করা মাদ্রাসার সুপারিনটেনডেন্টদের কাছে ফেলের কারণ জানতে চাওয়া হবে। ফেল করার বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ