শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সুদের টাকার চাপে শ্রেষ্ঠ শিক্ষিকার আত্মহত্যা

তিমির বনিক,স্টাফ রিপোর্টার: সুদের টাকার ঋনের চক্রে ফেঁসে বিষপানে আত্মহত্যা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হবিগঞ্জের লাখাই উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা। সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কারপ্রাপ্ত। রিবন রুপা দাশ নামের ওই শিক্ষিকা লাখাই উপজেলার ভবানীপুর গ্রামের অজয় চন্দ্র দাশের স্ত্রী।

জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলার ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা রিবন রুপা দাশ (৪০) সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন।

রবিবার (১২ মে) বিকেলে লাখাই উপজেলার গোয়াখাড়া গ্রামের লুকড়া মাদনা সড়কের ঝনঝনিয়া ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, ওই শিক্ষিকা এলাকার বেশ কয়েকজন সুদখোরের কাছ থেকে সুদে টাকা নেন। কিন্তু সময়মতো টাকা ফেরত দিতে না পারায় তারা তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও নাজেহাল করতে থাকে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রবিবার বিকেলে কীটনাশক পান করে আত্মহত্যা করেন রুপা দাশ।

তিনি জানান, স্থানীয় লোকজন লাখাই থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তার কাছ থেকে একটি সুইসাইড নোট ও কীটনাশকের তিনটি বোতল উদ্ধার করা হয়। একটি বোতলের বিষ পানে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ