শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন সিঙ্গাপুর প্রবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন এক সিঙ্গাপুর প্রবাসী। শনিবার (১১ মে) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে নামেন তাঁরা। এই দম্পতিকে এক নজর দেখতে এ সময় ঈদগাহ মাঠে শত শত নারী-পুরুষ ভিড় করেন।’

image-20

সিঙ্গাপুর প্রবাসী রেজাউল ইসলাম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে। আর তাঁর স্ত্রী জানু ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক। পেশায় তিনি ব্যাংকার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল ইসলাম ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ওই নারীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। এরপর সেখানেই বিয়ে করেন।’

তাদের আগমন উপলক্ষে আগামীকাল রোববার নিজ বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ দেশে ফেরার খবরে তাঁদের দেখতে এলাকার মানুষ ঈদগাহ মাঠে ভিড় করেন। এ সময় হেলিকপ্টার থেকে রেজাউল ইসলাম তাঁর স্ত্রীকে নিয়ে মাঠে নামলে স্থানীয়রা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রবাসী রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। এ জন্য ভালো লাগছে।’

রেজাউল ইসলামের চাচা বদিউজ্জামান ফেরদৌস বলেন, রেজাউল ছোট থাকতেই ওর বাবা মারা যায়। ওর বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন। সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবে, এ খবরে এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছেন। আমাদেরও ভালো লাগছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ