শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৩

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে বাসের সঙ্গে হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে হাইয়েস মাইক্রোবাস চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার চৈতাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে মাইক্রোবাসের চালক আব্দুস সালাম (৪৩) ও যাত্রী চট্রগ্রামের শিক্ষার্থী ও ‘অড সিগনেচার’ ব্যান্ডের অন্যতম সদস্য গিটারিস্ট আহসান তানভীর পিয়াল (২৩)।

আহতদের মধ্যে আকিব (২৪) নামে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে ও অজ্ঞাত ২ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হাইয়েস মাইক্রোবাসটি পাঁচদোনার চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। মুখোমুখী এ সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে মাইক্রোবাসটির চালক আব্দুস সালাম ও যাত্রী পিয়াল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় মাইক্রোবাসের আরও ৩ যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে দমকল বাহিনী মরদেহ উদ্ধার করার পর পুলিশ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। হানিফ পরিবহনের বাসটি পালিয়ে গেলে পরে ভুলতা এলাকা থেকে জব্দ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ