শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা: শুক্রবার ( ৫ মে ) মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা মার ওপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে সোহান (১৬) নামের এক কিশোর।

শুক্রবার (১০ মে) সকালে নিজ বাড়িতে সিলিং ফ‍্যানের সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। সোহান উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের বাজার পাড়ার মফিজুর রহমানের ছেলে।

দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য শাহজাহান জানান, সোহান এবার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দিয়েছে। সে মা-বাবার কাছে একটি মোটরসাইকেল কেনার জন্য দাবি করে।

পরিবার থেকে মোটরসাইকেল দিতে প্রথমত রাজি হয়নি পরে তার জোরাজুরিতে তাকে মোটরসাইকেল কিনে দিতে রাজি হয়। ঘটনার সে দিন দাবি করে আজকে তাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। এই নিয়ে সকালে সোহানের বাবা-মা তাকে বকাঝকা করে এমনকি তার মা তাকে একটি থাপ্পড় দেয়।

এই অভিমানে সোহান সবার অগোচরে ঘরের ফ্যানের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কুমার দত্ত ঘটনা সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ